বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিঅসহায় নেত্রী খালেদা : নাসিম

অসহায় নেত্রী খালেদা : নাসিম

২০ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন ‘অসহায় নেত্রী। সোমবার বিকেলে খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বক্তব্য দেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যায় ধানমণ্ডির শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ার সাংবাদিকদের এ কথা বলেন।খালেদা জিয়ার বক্তব্যকে ‘পরাজিত নেত্রীর আর্তনাদ’ বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া হচ্ছেন এমন নেত্রী, যিনি একাই আন্দোলনের ডাক দেন। উনি (খালেদা জিয়া) এখন একাই মাঠে আছেন। উনার নেত-কর্মীরা কেউ নেই। সাবই গর্তে ঢুকে গেছে।’খালেদা জিয়াকে ‘অসহায় নেত্রী’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আন্দোলনের মাঠে কাউকে না পেয়ে নিজেই মাঠে নামার ঘোষণা দিয়েছেন। তিনি আজ কী অসহায়!’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কেউ তাকে (খালেদা জিয়া) বাধা দেয়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে, তার নিরাপত্তার প্রয়োজন, তারা তাকে নিরাপত্তা দেবে।এসময় তিনি বলেন, ‘আমরাও আন্দোলন করেছি। আন্দোলন করতে হলে ব্যারিকেড ভেঙ্গেই আন্দোলন করতে হয়।’
আরও পড়ুন

সর্বশেষ