বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসমাবেশের অনুমতির বিষয়ে জানতে ডিএমপিতে বিএনপি

সমাবেশের অনুমতির বিষয়ে জানতে ডিএমপিতে বিএনপি

আগামী ৫ জানুয়ারি সমাবেশের অনুমোদন বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়েছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ৩ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে পৌঁছে। দলীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী  উদ্যান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ এবং মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। এখন ডিএমপির পক্ষ থেকে কোথায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয় সেই অপেক্ষায় রয়েছে দলটি।
আরও পড়ুন

সর্বশেষ