বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমাদক বিক্রেতা দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ

মাদক বিক্রেতা দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ

নগরীর কোতয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে মাদক বিক্রেতা দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৫টি ফেনসিডিল এবং ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্ত‍ার হওয়া দুই নারী মাদক বিক্রেতা হল, ফাতেমা বেগম (৩৫) ও আলমাস বেগম (৩৭)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।কোতয়ালি থানার এস আই নাজিম উদ্দিন ভূঁইয়া  জানান, দুই বোন সিনেমা প্যালেসসহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে ফেনসিডিল বিক্রি করে। তারা ভ্যানিটি ব্যাগে ফেনসিডিল রাখে এবং সেগুলো নিয়ে মধ্যরাতে বের হয়। নির্দিষ্ট ক্রেতা তাদের কাছ থেকে ফেনসিডিল নিয়ে যায়।

তারা কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো নিয়ে আসে। এদের মধ্যে ফাতেমার কাছ থেকে ১৫টি এবং আলমাসের কাছ থেকে ১০টি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফাতেমার ব্যাগে তল্লাশি করে ফেনসিডিল বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এস আই নাজিম উদ্দিন ভূঁইয়া বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ