মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনেত্রকোনার ননী ও তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জানুয়ারি

নেত্রকোনার ননী ও তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জানুয়ারি

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৭ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি। এর আগে গত ৪ ডিসেম্বর ৬টি অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে গত ১২ আগস্ট ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির এ দুই আসামিকে গ্রেফতারের পরদিন ১৩ আগস্ট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্র্রাইব্যুনাল।
আরও পড়ুন

সর্বশেষ