মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সদরঘাট এলাকায় ‍অবৈধ স্থাপনা উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ ও প্রতিবাদ

সদরঘাট এলাকায় ‍অবৈধ স্থাপনা উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ ও প্রতিবাদ

সদরঘাট এলাকায় বুড়িগঙ্গার নদীর পাড়ে শ্যামবাজার থেকে শুরু করে ওয়াইজঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা ১১টার থেকে তারা এ বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, তারা ওইখানে বৈধভাবেই ব্যবসা করছেন। লালকুঠি ঘাট ফল ব্যবসায়ী মালিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেক খান  বলেন, আমার ওইখানে ২০০১ সাল থেকে বিআইডব্লিউএ’র সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করে ব্যবসা করছি। অনেক আগে থেকে আমাদের বাপ-দাদারা এখানে ব্যবসা করেছেন। তারপরও আমরা তাদের সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি সম্পাদন করি। এ বিষয়ে ২০০১ সালের জুন মাসে বিআইডব্লিউটিএ জাতীয় পত্রিকায় টেন্ডার আহ্বান করে। পরে তাদের এ টেন্ডারের ভিত্তিতে আমরা চুক্তি করি।

তিনি বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি ১১ ডিসেম্বর বৃহস্পতিবার  ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে। এ কারণে আমার সকাল থেকে এর বিক্ষোভ সমাবেশ শুরু করি। খালেক খান আরো বলেন, আমাদের এখান থেকে উচ্ছেদ করলে আমার শত শত কোটি টাকার লোসকানে পড়বো। আমার কর্মহীন হয়ে পড়বো। বিনা নোটিশে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। এর আগে আমাদের এ বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি। যদি আমাদের এভাবে উচ্ছেদ করা হয় আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবো। উচ্ছেদ অভিযান শুরু করতে এরই মধ্যে ঢাকা জেল‍া প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ