মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক গোলাম রসুল আর নেই, মরদেহ দেখতে...

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক গোলাম রসুল আর নেই, মরদেহ দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যা মামলার যুগান্তকারী রায় প্রদানকারী বিচারক কাজী গোলাম রসুল আর নেই (ইন্নালিল্লাহ…..রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি নিম্ন আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেছিলেন।  বিচারক গোলাম রসুলের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসাপাতালে ছুটে যান। তিনি গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এর আগে গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন বিচারক গোলাম রসুলকে দেখতে যান। মন্ত্রী সাবেক এই বিচারপতির চিকিত্সার খোঁজ-খবর নেন এবং সুচিকিত্সা নিশ্চিত করতে চিকিত্সকদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বঙ্গবন্ধু হত্যা মামলার যুগান্তকারী রায় প্রদানকারী বিচারক কাজী গোলাম রসুলের মরদেহ দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। সকাল ৯টার দিকে মৃত্যু হয় কাজী গোলাম রসুলের। এর পরপরই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী। তাকে পেয়ে সদ্য প্রয়াত বিচারকের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ