রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপিপন্থি সচিবালয়ের কর্মকর্তাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক

বিএনপিপন্থি সচিবালয়ের কর্মকর্তাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক

সচিবালয়ের বিএনপিপন্থি কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন।  যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীরের (ওএসডি) নেতৃত্বে রাত সাতটা ৪০ মিনিটের দিকে তারা গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। প্রথমে চারজন ও পরে দুই দফায় আরো ১৫ জনের বেশি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। তারা প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সাড়ে আটটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও খালেদা জিয়া পৌঁছান রাত ৯টা ২০ মিনিটের দিকে। তার দুই মিনিট আগে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে সাংবাদিক, বিএনপি নেতাকর্মী ও গোয়েন্দা কর্মকর্তাদের দেখা গেছে।

একেএম জাহাঙ্গীরের (সাবেক এপিডি) সঙ্গে আছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকতা ইব্রাহিম মিয়াজি ও ব্যক্তিগত কর্মকর্তা তৌফিকুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নুরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আবদুল মান্নান ও একেএম হুমায়ুন কবির, সিনিয়র সহকারী সচিব এহসানুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্যাশ সরকার তোহা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা বাদিউল কবির, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী শহিদুল হক, এমএলএসএস মামুন, মন্ত্রিপরিষদ বিভাগের এমএলএসএস মুজাহিদুল ইসলাম সেলিম। এরা সবাই ওএসডি কর্মকর্তা।

  • বিষয়:
  • UMo
আরও পড়ুন

সর্বশেষ