শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এন আর বি গ্লোবাল ব্যাংকের জুবিলী রোড শাখার উদ্বোধন

এন আর বি গ্লোবাল ব্যাংকের জুবিলী রোড শাখার উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৭ নভেম্বর ২০১৪ তারিখে এন আর বি গ্লোবাল ব্যাংকের জুবিলী রোড আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফজলে মোরশেদ।

অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম, ওসমান গনি, মোঃ ইউসুফ সামাদ, মোহাম্মদ শাহজাহান মিয়া, মন্জুরুল আলম শেঠ, ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল কুদ্দুস, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জে এম বখতিয়ার, শাখার ব্যবস্থাপক এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম চৌধুরী বলেন, আমাদের ২০ পরিচালকের মধ্যে ১৫ জনই চট্টগ্রামের বাসিন্দা। তাই এনআরবি গ্লোবালের ১৬টি শাখার মধ্যে চট্টগ্রামে ৭টি শাখা হলে বেশি হয়নি। আমার স্ত্রী চট্টগ্রামের। উনি এ ব্যাংকের পরিচালক নন, একজন স্পন্সর। দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স-মাস্টার্স করেছেন। চট্টগ্রামের এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ভাইয়ের সহযোগিতা না হলে এ ব্যাংক প্রতিষ্ঠা করতে পারতাম না। তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিশেষ অতিথি এনআরবি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফজলে মোরশেদ বলেন, ‘এনআরবি গ্লোবাল ব্যাংক একটি গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান। আধুনিক ব্যাংকিং সেবা দিয়েই আমরা এগিয়ে চলছি। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি আর দক্ষ জনবল। শহরের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও আমাদের সেবা ছড়িয়ে দিতে চাই আমরা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম ও নীতি মেনে মোবাইল ব্যাংকিং, এটিএম বুথ, গ্রাহক বিমা, গ্রিন ব্যাংকিং, স্কুল ব্যাংকিং ইত্যাদির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতিবাচক সেবার অনেক পরিকল্পনা রয়েছে। গ্রাহকদের আমরা এই বলে আশ্বস্ত করতে পারি-আমাদের আন্তরিকতায় খাদ থাকবে না।

স্বাগত বক্তব্যে ব্যবস’াপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে অবস’ানরত বাংলাদেশিরা নিশ্চিন্ত থাকতে পারবেন তাদের একটি ব্যাংক বাংলাদেশে আছে। কারণ এনআরবিরা দেশের জন্য কিছু করার তাগিদ-আকুতি থেকে এ ব্যাংকের জন্ম যা অন্য ব্যাংক থেকে স্বতন্ত্র। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যেসব দেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকা আছে সেখানে আমরা ডেস্ক খুলবো যা থেকে প্রবাসীদের পরিবারের সুখে-দুঃখে আমরা পাশে থাকবো। সর্বোত্তম সেবা দেওয়ার প্রত্যয় আমাদের।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ