শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়জগলুল আহমেদ চৌধুরীর জানাজা ০১ ডিসেম্বর সোমবার

জগলুল আহমেদ চৌধুরীর জানাজা ০১ ডিসেম্বর সোমবার

বাসসের সাবেক প্রধান সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীর জানাজা ০১ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর রোববার সকালে জগলুল আহমেদের বড়বোনের ছেলে মারিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। মারিফ বলেন, ওনার বড় মেয়ে অন্তরা চৌধুরী আমেরিকা থেকে সোমবার ভোর সকাল ৬টায় দেশে ফিরবেন। এরপর সকাল ১১টায় বনানী জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ২য় জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।   জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে শায়িত করা হবে বলে তিনি জানান।  শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
আরও পড়ুন

সর্বশেষ