বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামের কর্ম পরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ সাঈদী, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিক রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরউত্তম, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য টিএম ফজলে রাব্বি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান গোলাম মর্তুজা, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম প্রমুখ।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের নেতারা
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির চেয়াপরপাসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের নেতারা। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার দিবাগত রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।



