বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে তীব্র যানজট

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াতের ডাকা হরতাল ও সরকারি ছুটির টানা ১০ দিনের ‘কর্মবিরতি’র পর রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার ব্যাংকসহ সব কর্ম প্রতিষ্ঠান খোলা এবং জেএসসি-জেডিসি পরীক্ষা থাকার কারণে রাস্তায় ছিল মানুষ ও যানবাহনের বাড়তি চাপ। প্রতিটি গন্তব্যে পৌঁছতে সময় লেগেছে দ্বিগুন বা তারও বেশি। প্রধান সড়ক ছাড়িয়ে অলিগলি পর্যন্ত ছড়িয়ে পড়ে যানজট। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

যানজটে আটকে থাকা যাত্রীরা জানান, সকাল থেকেই রাস্তায় গাড়ির চাপ ছিল বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ আরো বাড়তে থাকে। মহাখালী, ফার্মগেট, শাহবাগ, পল্টন, মতিঝিল, গুলিস্তান, ধানমণ্ডি, মগবাজার, মিরপুর-১০ নম্বরসহ বিভিন্ন এলাকায় যানবাহনগুলো যেন স্থবির হয়ে পড়েছিল। ফার্মগেটে সকাল থেকেই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। বাসগুলোতে অফিসগামী মানুষের প্রচুর ভিড় দেখা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ