বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগখেলাচ্ছলে অগ্নিদগ্ধ হয়ে ভাই-বোনের মৃত্যু

খেলাচ্ছলে অগ্নিদগ্ধ হয়ে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে দিয়াশালাইয়ের কাঠি দিয়ে খেলাচ্ছলে একই পরিবারের দু ভাই বোন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শনিবার উপজেলার হর্নি দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের দু’সন্তান আফরিন আক্তার মিলি(৮) ও আল আমিন (৩)। তাদের নিকটাত্মীয় সিরাজ মাষ্টার জানান, শনিবার সকালে আলমগীররের পাকা ভবনে রংঙের কাজ করার জন্য রক্ষিত মেথিলেটেড স্পিরিটের প্লাষ্টিকের জারের সামনে ওই দুই শিশু দিয়াশালাইয়ের কাঠি দিয়ে খেলা করছিল। খেলতে খেলতে আগুন ধরিয়ে দিলে বোতলটি বিস্ফোরিত হয়ে হয়ে দু’জনই অগ্নিদগ্ধ হয়। তাৎক্ষনিক তাদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। পরে সেখানেই ওই দুটি শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে দুই শিশুর মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন

সর্বশেষ