যুদ্ধাপরাধী মো.কামারুজ্জামানের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতাল চট্টগ্রামে ঢিলেঢালাভাবে চলছে। হরতালে নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরী ও জেলায় পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন আছে।