নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক শীর্ষস্থানীয় নেতাকে আটক করার দাবি করেছে মহানগন গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপি মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, আটক হুজি (হরকাতুল জিহাদ) নেতা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির অপারেশ উইং প্রধান। তার নাম ইবরাহিম। মঙ্গলবার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হুজি নেতা সম্প্রতি বিদেশ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন বলে তিনি জানান। ডিএমপি মিডিয়া শাখার উপকমিশনার জানান, দুপুরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।



