জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, মিথ্যা ও ভুয়া সাক্ষীর যথাযথ পর্যালোচনা না করেই এ রায় ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার আইনজীবী তাজুল ইসলাম এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, আমরা এ রায় মানি না। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য এ রায ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রাজনীতির ভাষায় কথা বলছে। রাজনীতি আর আদালতের ভাষা কখনোই এক হবাব নয়। মিথ্যা ও ভুয়া সাক্ষীর যথাযথ পর্যালোচনা না করেই এ রায় ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।



