তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক বোলিংয়ে জিম্বাবুয়েকে ধরাশায়ী করলেও জয়টা খুব সহজে আসেনি বাংলাদেশের। জয়ের জন্য ১০১ রানের টার্গেটে খেলতে গিয়ে হারাতে হয়েছে সাত উইকেট। এ যেন সহজ টেস্টের কঠিন জয়। তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে দেড় বছর পর টেস্ট জয় পেলো বাংলাদেশ। সেই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।জয়ের জন্য কম রানের লক্ষ্য হলেও ব্যাটিং ব্যর্থতায় সহজ ম্যাচ কঠিন করে জিতে বাংলাদেশ| ৩ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে এটাই টেস্টে সর্বনিম্ন রান। এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ১৫৪ রানে অলআউটই ছিল সর্বনিম্ন। সেই ম্যাচে অতিথিদের হারিয়ে টেস্টে প্রথম জয়টি তুলে নেয় বাংলাদেশ। দেশের মাটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। আগের টেস্ট জয়টি ছিল চট্টগ্রামে। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে নিজেদের ইতিহাসের প্রথম জয়টি পেয়েছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় জয় আর সব মিলিয়ে পঞ্চম।



