মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ দশম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামে (ডব্লিউআইইএফ) যোগদানের উদ্দেশে সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাসসের খবরে জানানো হয়, সকাল নয়টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।

ডব্লিউআইইএফের সম্মেলন শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ওই দিনই রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে রাষ্ট্রপতি দুবাই সফরে যাচ্ছেন। ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ