মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

বিএনপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ বিস্ফোরণ হয়। তবে এতে এবার কেউ হতাহত হয়নি। পল্টন মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মনসুর হোসেন সাংবাদিকদের জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি চেষ্টা করছে দুর্বৃত্তরা। যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। বিস্ফোরণের পরপরই টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেন। তবে কাউকে আটক করতে পারেনি তারা। এর আগে গতকাল রবিবার রাত সোয়া ১০টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দুই অফিস সহকারী আহত হন। বারবার ককটেল বিস্ফোরণের কারণে ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ