শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদরাজনীতিগোলাম আযমের অবস্থা সংকটাপন্ন

গোলাম আযমের অবস্থা সংকটাপন্ন

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতের প্রাক্তন আমির গোলাম আযমের অবস্থা সংকটাপন্ন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার ব্লাড প্রেশার কমে গিয়ে একপর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। গোলাম আযমের ছেলে প্রাক্তন সেনা কর্মকর্তা আমান আযমী জানিয়েছেন, জ্ঞান ফিরলেও তার বাবার অবস্থা ভাল না। তিনি হাসপাতালেই আছেন।

২০১৩ সালের ১৫ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পাকিস্তানি বাহিনীর সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র সংক্রান্ত ছয়টি, সহযোগিতা সংক্রান্ত তিনটি, উস্কানির ২৮টি, সম্পৃক্ততার ২৩টি এবং ব্যক্তিগতভাবে হত্যা-নির্যাতনের একটিসহ মোট ৬১টি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধের ৬১টি অভিযোগের সব কটি প্রমাণিত হলেও বয়স বিবেচনায় নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির পরিবর্তে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

সর্বশেষ