শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগ সাভার ও আশুলিয়া থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

সাভার ও আশুলিয়া থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার অদূরে সাভার ও আশুলিয়া থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সাভারের মুনসুর মার্কেটের খান রেন্ট এ কার-এর ব্যবস্থাপক শহিদুল ইসলাম (৪৫) ও স্কাইলাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক মনিরুল ইসলাম (২৭)। এরমধ্যে শহিদুল আশুলিয়ার ভাদাইল গ্রামের শামছুল ইসলামের ছেলে এবং মনিরুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী থানার মহেন্দ্রপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ।

পুলিশ সূত্র জানায়, মনসুর মার্কটের দু’তলায় রেন্ট এ কারের কার্যলয় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের কার্যালয় ভেঙে শহিদুলের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। সাভার থানার ওসি মোস্তফা কামাল বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়ার খোকনের বাড়ি থেকে তৈরি পোশাক শ্রমিক মনিরুলের লাশ উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ঘটনার বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ