বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয় সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানের জামিন বাতিলের আবেদন করেছে দুদক

সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানের জামিন বাতিলের আবেদন করেছে দুদক

আওয়ামী লীগ নেতা এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জামিন বাতিলের আবেদন করেছে দুর্নীতি দমম কমিশন (দুদক)। সোমবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে এ আবেদন করা হয়। দুপুরে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৪ আগস্ট ম্যাজিস্ট্রেট আদালত মান্নান খানকে ১৩ অক্টোবর পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন। এরপর ওইদিন এক আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিনের মেয়াদ ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

প্রসঙ্গত, হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীতে ৭৫ লাখ ৫৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গত ২১ আগস্ট দুদকের উপ-পরিচালক শেখ নাসির উদ্দিন বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানসহ ৩ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ