বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের জন্য দারিদ্র্য দূর করা এবং টেকসই উন্নয়ন অন্যতম চ্যালেঞ্জ

বাংলাদেশের জন্য দারিদ্র্য দূর করা এবং টেকসই উন্নয়ন অন্যতম চ্যালেঞ্জ

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশের জন্য দারিদ্র্য দূর করা এবং টেকসই উন্নয়ন অন্যতম চ্যালেঞ্জ। আমরা মূলত একটি দারিদ্রমূক্ত দক্ষিণ এশিয়া চাই। রোববার সকালে নগরীর পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলনকক্ষে ‘সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্র প্রতিবেদন:নির্বাহী সার-সংক্ষেপ প্রকাশ’ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সার্ক সম্মেলনের জন্য তৈরি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেটি আসন্ন সার্ক সম্মেলনে সেক্রেটারিয়েটে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে। সার্ক সেক্রেটারিয়েট সদস্য দেশসমূহের প্রতিটি প্রতিবেদন নিয়ে সার্ক সমন্বিত উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রতিবেদন প্রস্তুত করে থাকে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এমডিজি’র অনেক লক্ষ্যমাত্রা সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি)তে রয়েছে। এসডিজি’র লক্ষ্য অর্জিত হলে এমডিজি অর্জনও সহজ হবে।’ ‘২০১১ সালে সার্কে ৭৫ গুরুত্বপূর্ণ খাতকে চিহ্নিত করা হয়। এই খাতগুলো প্রস্তুত করে প্রতিবেদনটি সার্ক সেক্রেটারিয়েটে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে।’ আবুল হাসান বলেন, সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা শেখ হাসিনা সরকার অর্জন করতে সক্ষম হয়েছে। জাতীয় মাথাগুণতি দারিদ্র ১৯৯১-৯২ সাল থেকে ২০১০ সালে ৩১ দশমিক ৫ শতাংশ হয়েছে। যেখানে একই সময়ে চরম দারিদ্র্য কমে ৪১ শতাংশ থেকে ১৭ দশমিক ৬ শতাংশ হয়েছে। দারিদ্র পরিমাপের অন্যান্য নির্দেশকগুলো যেমন, দারিদ্র ব্যবধান, এবং দারিদ্র ব্যবধানের বর্গ দীর্ঘ মেয়াদে একই ধারায় কমে এসেছে।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনা সরকার ২০২১ সালে মধ্যম আয়ের দেশ গড়তে চাই। সেই লক্ষ্যে গুণগত শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। এসময় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগের(জিইডি) সদস্য ড.শামসুল আলম। অনুষ্ঠানের আয়োজন করে জিইডি ও পরিকল্পনা কমিশন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ