বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি নালিশি মামলা করা হয়েছে। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে এ মামলা করেন। মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে, এ ব্যাপারে এখনো কোনো আদেশ হয়নি। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ ও ‘তিনি স্বাধীনতা ঘোষণা করেননি’ বলে তারেক রহমান বক্তব্য দেন। এ অভিযোগে রাষ্ট্রদ্রোহের নালিশি মামলাটি করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ