বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে এক কোটি ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক

শাহজালাল বিমানবন্দরে এক কোটি ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে আবদুল নুরুল আলম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। কাস্টমস সূত্রে জানা যায়, দুবাই থেকে ছেড়ে আসা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে অবতরণের পর নুরুল আলম গ্রিন চ্যানেল দিয়ে পার হচ্ছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার লাগেজের ভেতর এক কোটি ভারতীয় রুপি খুঁজে পায়।তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস সূত্র।  এসব তথ্য নিশ্চিত করেছেন কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রুহুল আমিন।

আরও পড়ুন

সর্বশেষ