মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়পাওয়ার কার বিকল, মহানগর প্রভাতী কমলাপুরে আটকা

পাওয়ার কার বিকল, মহানগর প্রভাতী কমলাপুরে আটকা

ট্রেনের পাওয়ার কার বিকল হয়ে যাওয়ায় হাজারও যাত্রী নিয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আটকে গেছে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী। রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেনটির রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সিডিউল বিপর্যয়ের কারণে সকাল নয়টায় স্টেশনে এসে পৌঁছায়। এরপর স্টেশন ছাড়ায় সময় কিছু দূর গিয়েই বিকল হয়ে পড়ে ট্রেনটি।

এদিকে পাওয়ার কার বিকল হয়ে যাওয়ায় ট্রেনের ভেতরে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে গেলে অসহ্য গরমে যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে আশ্রয় নেন। কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক খায়রুল বশীর  জানান, মহানগর প্রভাতী ট্রেনটি মেরামতে একদল প্রকৌশলী কাজ করছেন। খুব তাড়াতাড়ি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ