প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন থেকে সরসারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানের বিজি-০৬১ ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফেরেন। সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে রওনা দেবে বিমানটি। এদিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রীর সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাত দেন। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাও বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান করতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। দুই দিন লন্ডনের সেন্ট্রাল হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন। বুধবার লন্ডন সময় বিকেল ৬টা ৫০ মিনিটে বিমানের বিজি-০৬১ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে লন্ডন হিথরো বিমান বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ধর্ম নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে আমি নিজেও মর্মাহত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



