মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়কমলাপুর রেলওয়ে স্টেশনে সৌদি রিয়ালসহ যুবক আটক

কমলাপুর রেলওয়ে স্টেশনে সৌদি রিয়ালসহ যুবক আটক

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৩ হাজার ৫শ’ সৌদি রিয়াল সহ নিপু(৩৫) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। সকালে চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা এক্সপ্রেসে কমলাপুর স্টেশনে আসেন ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় ২৩ হাজার ৫শ’ রিয়াল, বাংলাদেশি টাকায় যার মূল্যমান ৫ লাখ ১৭ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। তিনি জানান, বর্তমানে আটক ব্যক্তিকে কমলাপুর রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন

সর্বশেষ