সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজয় পাকিস্তান বলাটা শেখ মুজিবের সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল!

জয় পাকিস্তান বলাটা শেখ মুজিবের সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল!

১৯৭১ সালে ৭ মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলার পর জয় পাকিস্তান বলেছিলেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেদিন রেসকোর্স ময়দানের সমাবেশ মঞ্চের ৫০ গজ দূরে থেকে বঙ্গবন্ধুকে ‘জয় পাকিস্তান’ বলতে শুনেছেন বলে দাবি করেন তিনি।  রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে গয়েশ্বর এমন দাবি করেন।৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ তিনি নিজ কানে শুনেছেন দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে গয়েশ্বর বলেন, শেখ মুজিব যদি সেদিন জয় বাংলার পর জয় পাকিস্তান বলে থাকেন তবে আওয়ামী লীগের সেটা মেনে নিতে সমস্যা কোথায়? তিনি বলেন, আমি নিজের কানে শুনেছি। আমি মনে করি, জয় পাকিস্তান বলাটা শেখ মুজিবের সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল।

গয়েশ্বর বলেন, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। মঞ্চের ৫০ গজ দূরে থেকে আমি নিজ কানে শুনেছি, শেখ মুজিব ভাষণের শেষের দিকে দরাজ কণ্ঠে বললেন, ‘জয় বাংলা, জয় পাকিস্তান’। একে খন্দকারের লেখা প্রকাশিত বইয়ের প্রসঙ্গ টেনে বিএনপির এ শীর্ষ নেতা আবারো বলেন, শেখ মুজিব যদি সেদিন ভাষণে জয় পাকিস্তান বলে থাকেন, আর সেটা যদি এ কে খন্দকার লিখে থাকেন তার জন্য তাকে গালাগালি করছেন কেন? গালাগালি দিয়ে কোনো ঐতিহাসিক সমস্যার সমাধান হয় না। অর্থমন্ত্রী যেমনটা বলেছেন, আরেকটা বই লিখে এর প্রতিবাদ করুন।

আরও পড়ুন

সর্বশেষ