মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এক হাজার পিস ইয়াবাসহ সেলিম ওরফে শাহিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কমলাপুর স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। শাহিনের বাড়ি চট্টগ্রাম। তিরি তুর্ণা নিশিথা ট্রেনে করে চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় আসেন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে।

কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে  জানান, ট্রেন থেকে নেমে শাহিন সন্দেহজনভাবে ঘোরার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য  আইনে মামলা করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ