ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে নয় দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, সকাল থেকে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
তবে বৃহস্পতিবার বন্দর খোলা থাকলেও চেকপোস্টে কার্গো শাখার অফিস উচ্ছেদের কারণে আমদানি-রপ্তানি হয়নি। কয়েকদিন আমদানি-রপ্তানি ও খালাসকৃত পণ্য পরিবহন বন্ধ থাকায় এখন ব্যাপক পণ্যজট সৃষ্টি হয়েছে।



