শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক বিদ্যুৎ এবং যোগাযোগখাতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল

বিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক বিদ্যুৎ এবং যোগাযোগখাতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল

বিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক বিদ্যুৎ এবং যোগাযোগখাতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে পরিদর্শনে এসে বক্তব্য প্রদানকালে পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের ফিরে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কারণ ছাড়াই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের শেষ দিন বাতিলের কথা জানায়, যা বোর্ডেও অ্যাপ্রুভ হয়নি। কোনো একটা বিশেষ মহল, আমাদের দেশেরও কিছু লোক এবং আমেরিকার প্ররোচনায় এটা বাতিল করল। শেখ হাসিনা বলেন, অথচ যখন প্রজেক্ট হাতে নেই, বিশ্বব্যাংক যখন বিশাল অর্থ নিয়ে আসল। তারা খুব বেশি উৎসাহ দেখাল। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট বাতিল করে দিল, বলল দুর্নীতি হয়েছে। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করলাম। কী কী ডকুমেন্ট আছে, আমাদের দেখান।

যোগাযোগ এবং বিদ্যুতে বিএনপি আমলের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক অর্থ বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট একটা কাগজ দেখালেন। আমি বললাম এটা তো বিগত সরকারের আমলের। মন্ত্রীও আমার না। সেটা ছিল ঢাকা-ময়মনসিংহ চার লেনের কাজের। যে কারণে আমরা নিজস্ব অর্থায়নে শুরু করি। যদি বসে থাকতাম জীবনে শুরু করতে পারতাম না।

প্রধানমন্ত্রী বলেন, যখন চ্যালেঞ্জ করলাম তারা কোনো এভিডেন্স দিতে পারল না। একা রিপোর্ট পাঠালো। পাসেরন্টেজ ইত্যাদি। কার ডায়রিতে নাকি লেখা আছে কে কত পার্সেন্টেজ পান। আমার সঙ্গে তো অনেকের দেখা হয়। হিলারির সঙ্গে দেখা হলো, পৃথিবীর বিভিন্ন দেশের মন্ত্রী-এমপিরা আসে, ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। এগুলো লিখে রাখি। এটা যদি ডকুমেন্ট হিসেবে দেয়…। এভাবে আমাদের মোকাবিলা করা হয়েছে। কাজটা সহজ ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, যখন বললাম নিজস্ব অর্থায়নে করব, তখন তারা নানা শর্ত দিল অমুক অমুককে মামলা দিলে, অ্যারেস্ট দিলে তারা অর্থ দেবে- এসব চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করি। তাই আপনাদেরও সতর্ক থাকতে হবে। কারণ এটা দেশের প্রেসটিজ। পদ্মা সেতু নতুন একটা ইউনিট হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, পদ্মার কাজ সঠিক সময়ে শেষ করতে চাই। আর কোনো বাধা নয়। বাংলাদেশ পারে, পারবে। অন্যের উপর কেন নির্ভরশীল থাকতে হবে। যদি বিজয় অর্জন করতে পারি, সামান্য একটা ব্রিজ তৈরি করতে পারব না। এটা কথা হলো?  অনেক চড়াই উৎরাই পেরিয়ে কাজ শুরু করেছি, সেটা শেষ করতে হবে। তিনি বলেন, বাঙালি পারে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, যে কোনো কাজ সহজ না, বন্ধুর পথ অতিক্রম করতে হয়। আমাদের ২১ বিলিয়ন রিজার্ভ আছে। ২/১ বিলিয়ন খরচ করা ব্যাপার না।

আরও পড়ুন

সর্বশেষ