শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুরের দেওয়ানহাট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান  বলেন, যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। তার পরনে শার্ট-প্যান্ট। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম আছে।

সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে যায়। এরপর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠ‍ানো হয় বলে জানান ওসি। এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।

আরও পড়ুন

সর্বশেষ