রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে : যোগাযোগমন্ত্রী

যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে : যোগাযোগমন্ত্রী

বর্তমানে রাজধানীতে যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গবার দুপুরে সচিবালয়ে যানজট নিরসন সংক্রান্ত এক যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ছোট ছোট জায়গায় বড় বড় দুর্ভোগ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, রমজান মাস ও ঈদকে সামনে রেখে যানজট নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে রাজধানীতে রাস্তার খোঁড়াখুঁড়ি এবং মহাসড়কের উন্নয়নকাজ সাময়িক বন্ধ রাখা। ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরের তিন দিন পর্যন্ত এ কাজ বন্ধ থাকবে। পাশাপাশি যেসব রাস্তা খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে তা চলাচলের উপযোগী করে দেবে ডিসিসি ও ওয়াসা। বিশেষ করে বাংলামোটর, মগবাজার, মৌচাক, মালিবাগ ও শান্তিনগর সড়ক এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচের রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

এছাড়া রাজধানীর সড়ক দখলমুক্ত করা হবে। কোনো ভাবেই সড়কে দোকান বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। মন্ত্রী জানান, মঙ্গবারের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে তার অগ্রগতি পর্যালোচনার জন্য কমিটি আগামী ১১ তারিখে আবার বৈঠকে বসবে। মঙ্গলবারের বৈঠকে উপস্থিতি ছিলেন পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পরিবহন মালিক ও শ্রমিক নেতাসহ যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ