মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীর সেগুনবাগিচায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজধানীর সেগুনবাগিচায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সামনে হাবিব (২০) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার  করা হয়। হাবিব ২৭ নং সেগুনবাগিচার হাসেমের ছেলে বলে জানা গেছে।

হাবিবের বন্ধু আজিম জানান, রাজস্ব ভবনের সামনে  ফ্যামিলি মার্ট নামে তার একটি মুদির দোকান আছে । সেখানেই রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ হন হাবিব। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হলে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরু‍রি বিভাগে স্থানান্তর করা হয়।  জরুরি বিভাগের একজন  চিকিৎসক  হাবিবের উদ্ধৃতি দিয়ে জানায়, হাবিবের পেটে গুলি লেগেছে। তার অবস্থা খুব ভালো নয় বলেও জানান চিকিৎসক।

আরও পড়ুন

সর্বশেষ