থাইল্যান্ডের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। জরুরি অবস্থা জারির পর সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে নিল। বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান প্রাউত চ্যান-ও-চা এই এক টেলিভিশন ভাষণে ক্ষমতা গ্রহণের এই তথ্য জানান। সূত্র: বিবিসি ও এএফপি।
টেলিভিশন ভাষণে সেনাপ্রধান বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনা, বিমান বাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত জাতীয় শান্তি রক্ষা কমিটি ২২ মে বিকেল সাড়ে ৪টায় ক্ষমতা দখল করলো। এর আগে বেশ কয়েকমাস ধরে বিশৃঙ্খল পরিস্থিতির পর গত মঙ্গলবার দেশটিতে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী।



