শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শ্রীলংকার বিদায়ী রাষ্ট্রদূতের খালেদার সঙ্গে সাক্ষাৎ

শ্রীলংকার বিদায়ী রাষ্ট্রদূতের খালেদার সঙ্গে সাক্ষাৎ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার বিদায়ী রাষ্ট্রদূত ডব্লিউ এ এস কে ওয়ারাগোদা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিএনপি চেয়ারপাসরনের গুলশানের রাজনৈতিক ‍কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন খালেদা ও ওয়ারাগোদা। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সংহত করার কথাও পুনর্ব্যক্ত করেন তারা। এসময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন তার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবীন চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ