শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়বর্তমান সরকারের অধিনে মেয়াদেই পদ্মাসেতুর কাজ শেষ হবে

বর্তমান সরকারের অধিনে মেয়াদেই পদ্মাসেতুর কাজ শেষ হবে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বর্তমান আওয়ামী লীগ সরকারের অধিনে অর্থাৎ দশম সংসদের মেয়াদেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. মসিউর বলেন, পদ্মা সেতুর কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। আমরা যথা সময়ে কাজ শেষ করার ব্যাপারে নানামাত্রিক পরিকল্পনাও গ্রহণ করেছি।  তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে ৫ জানুয়ারি ক্ষমতায় এসেছে। এই সরকার যদি তার ক্ষমতার স্বাভাবিক মেয়াদপূর্ণ করতে পারে তবেই এ সেতু নির্মাণ বাস্তবে রূপ নেবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ ফখরুদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনার সংসদ সদস্যবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ