ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
হাজার জনতা অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের নামাজে জানাজা পর শেষ শ্রদ্ধা জানালেন নারায়ণগঞ্জের হাজার হাজার জনতা। শুক্রবার বিকেলে শহরের বাণিজ্যিক এলাকার ডিআইটি মসজিদের সামনে বাদ আছর তার তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজটি শহরের মণ্ডলপাড়া থেকে ২নম্বর রেলগেট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের দুই পাশের রাস্তায় লোকজন উপস্থিত ছিল। শহরের ডিআইটি চত্বরে বাদ আছর তৃতীয় জানাজা শেষে পারিবারিক মাসদাইর কবরস্থান তার বাবা মরহুম শামসুজ্জোহার কবরে পাশে দাফন করা হয়।
এর আগে তার মরদেহে পুস্পস্তবক অর্পণ করেন তার ভাই শামীম ওসমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, সোনারগাঁওয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খোরশেদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এর আগে সকাল সোয়া ১১টায় প্রথম জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টা ৫মিনিটে নাসিম ওসমানের মরদেহ এসে কাকরাইল জাতীয়পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছে। জানাযার আগে নাসিম ওসমানের ছোট ভাই বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, আমাদের পরিবার রাজনৈতিক পরিবার। এ পরিবারে বড় ছেলে নাসিম ওসমান। তিনি আল্লাহ ভক্ত ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
এর আগে এর আগে সকাল সোয়া ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাসিম ওসমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী ফারক খান, এলজিআরডি ও সমাবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের চিফ হইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় চিপ হইপ তাজুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, এফবিসিসিআই’র সভাপতি আকরাম উদ্দিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুটু, সংসদ সদস্য শামীম ওসমান প্রমুখ। জানাজা শেষে মুক্তিযোদ্ধা হিসেবে নাসিম ওসামনকে গার্ড অব অনার প্রদান করা হয় তাকে।
মরহুমের কফিনে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদের চিপ হুইপ, বিরোধী দলীয় চিপ হইপ, জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
পরে দ্বিতীয় নামাজের জানাজায় জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শামীম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, ইয়াসিন চৌধুরী এমপি এবং প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। এর আগে দুপুর ১২টা ৫মিনিটে নাসিম ওসমানের মরদেহ এসে কাকরাইল জাতীয়পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছে।
বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বেরে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক মাসদাইর কবরস্থান তার বাবা মরহুম শামসুজ্জোহার কবরে পাশে দাফন করা হবে। মঙ্গলবার দিনগত রাত ১টায় ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরের হৃদরোগে আক্রান্ত হয়ে একটি ক্লিনিকে মারা যান। বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছায়। পরে মৃতদেহ নাসিম ওসমানের নিজ বাসভবন গুলশান-২ নিয়ে যাওয়া হয়। রাতে মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।




