বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তথাকথিত সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেননি মির্জা ফখরুল

তথাকথিত সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেননি মির্জা ফখরুল

তথাকথিত সহযোগী সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে গঠিত ৩৮টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির তথাকথিত এসব সংগঠনের নেতাদের অনুরোধে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সকাল ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বৈঠকরের কথা ছিলো ফখরুলের। কিন্তু সে অনুরোধ রক্ষা না করে এক এক সংগঠন থেকে দশজনেরও বেশী নেতাকর্মী জড়ো হন  বৈঠকে।
বাড়তি লোকদের বৈঠকের বাইরে চলে যেতে বাববার অনুরোধ করেন মির্জা ফখরুল। তার এ অনুরোধে সাড়া না দিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নিজেই অনেকটা অস্বস্তির মুখে বৈঠক না করে গুলাশান কার্যালয় ত্যাগ করেন। পরে বিএনপি ঘরনার এসব সংগঠনের নেতাকর্মিরা সেখানে বিক্ষোভ করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নামে স্লোগান দিয়ে মিছিল বের করে।
পরে ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হানিফ সাংবাদিকদের বলেন, “আমরা মহাসচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু উনি ১০ জনের প্রতিনিধি নিয়ে বসতে চেয়েছিলেন, যা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। তাই তিনি চলে গেছেন।” মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য পরিষদ নেতাদের পরবর্তীতে সময় দিতে চেয়েছেন জানিয়ে হানিফ বলেন, “আমরা আশা করছি সুবিধাজনক সময়ে তার সঙ্গে মত বিনিময় করতে পারবো।”
আরও পড়ুন

সর্বশেষ