১৭ এপ্রিল ১৯ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। রাত দশটায় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিএনপি ও ১৯ দলীয় জোটের একটি সূত্র। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ১৯ দলীয় জোটের শরীক দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। সরকার বিরোধী আন্দোলনের কৌশল নির্ধারণে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।



