বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়তিস্তা অভিমুখে বাম মোর্চার রোডমার্চ শুরু

তিস্তা অভিমুখে বাম মোর্চার রোডমার্চ শুরু

ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে তিনদিনের রোডমার্চ শুরু করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মঙ্গলবার সংহতি সমাবেশের মাধ্যমে রোডমার্চের যাত্রা শুরু হয়।

৮টি বাম দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চার এই রোডমার্চে শতাধিক নেতাকর্মী অংশ নিচ্ছেন। রোডমার্চ শুরুর আগে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী অধ্যাপক আব্দুল সাত্তার, কেন্দ্রীয় নেতা সাইফুল হক, সুধাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকি সহ আরও অনেকে। প্রসঙ্গত, ৮ এপ্রিল শুরু হওয়া রোডমার্চ ১০ এপ্রিল বিকেল ৪টায় তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী বাজারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ