শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদটপবর্ষসেরা বাজে অভিনেতা-অভিনেত্রীরা

বর্ষসেরা বাজে অভিনেতা-অভিনেত্রীরা

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

অস্কারের ঠিক উল্টো পুরস্কার হিসেবে পরিচিত গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজি পুরস্কারের অনুকরণে নিকৃষ্ট কাজের স্বীকৃতি হিসেবে বলিউডে দেওয়া হয় গোল্ডেন কেলা পুরস্কার। গতবারের মতো এবারও বলিউডের সবচেয়ে বাজে তারকা নির্বাচিত হয়েছেন অজয় দেবগন ও সোনাক্ষী সিনহা। আর নিকৃষ্ট ছবির তকমা পেয়েছে সাজিদ খান পরিচালিত ‘হিম্মতওয়ালা’। ভারতের হ্যাবিট্যাট সেন্টারে গোল্ডেন কেলা পুরস্কার অনুষ্ঠানের ষষ্ঠ আসর বসেছিল ২৯ মার্চ শনিবার। গত বছর মুক্তি পাওয়া ‘হিম্মতওয়ালা’ ছবির জন্য সবচেয়ে বাজে অভিনেতার তকমা পেয়েছেন ৪৪ বছর বয়সী অজয়। অন্যদিকে ‘আর…রাজকুমার’ ছবির জন্য সবচেয়ে বাজে অভিনেত্রী নির্বাচন করা হয়েছে ২৬ বছর বয়সী সোনাক্ষীকে। গোল্ডেন কেলার পঞ্চম আসরেও সবচেয়ে বাজে তারকা নির্বাচিত হয়েছিলেন অজয়-সোনাক্ষী। সবচেয়ে বাজে চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জমা পড়েছে সঞ্জয় লীলা বানশালীর ঝুলিতে। ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবি তৈরি করে এ স্বীকৃতি (!) মিলেছে তার। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির জন্য সবচেয়ে বাজে পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন আদিত্য রয় কাপুর। অন্যদিকে নিকৃষ্ট অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে তিনজনকে। তারা হলেন দীপিকা পাড়ুকোন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও আমিশা প্যাটেল।

আরও পড়ুন

সর্বশেষ