ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদের নির্যাতন, ভয়-ভীতি প্রদর্শন ও ভোটকেন্দ্র দখল করছে। সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, কঠোর আন্দোলনে পতন হবে এ ‘স্বৈরাচার’ সরকারের। রিজভী বলেন, সরকার নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়নে প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। কমিশন নিরপেক্ষভাবে নয় বরং সরকারের ‘এজেন্ট’ হিসেবে কাজ করছে।




