শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এন আর বি গ্লোবাল ব্যাংকের উলুখোলা শাখার উদ্বোধন

এন আর বি গ্লোবাল ব্যাংকের উলুখোলা শাখার উদ্বোধন

Pic of Ulokhola৩০ মার্চ ২০১৪ তারিখে এন আর বি গ্লোবাল ব্যাংকের উলুখোলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবদুল কুদ্দুস, এসইভিপি কাজী  মশিউর রহমান জিহাদ, ইভিপি এনামুল ইসলাম খাঁন, কোম্পানী সচিব জনাব জে কিউ এম হাবিবুল্লাহ, শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে  তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ