বাংলাদেশ সফররত বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও ভুটান অঞ্চলের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) এর নির্বাহী পরিচালক Mr. Rakesh Mohan আজ ৩০শে মার্চ ২০১৪ তারিখ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে মতবিনিময় করেন। এ সময় IMF এর নির্বাহী পরিচালক মহোদয়ের উপদেষ্টা Mr. Manoj Govil, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরগণ, চেঞ্জ ম্যানেজমেন্ট এ্যাডভাইজার ও চিফ ইকোনমিস্ট মহোদয় উপস্থিত ছিলেন।



