ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা দূর করে নারীদের এগিয়ে চলতে হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সাংবাদিকদের নেতৃত্বে নারীদের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ছেলে ও মেয়েরা একসঙ্গে পাশাপাশি বসে গল্প করলে আমাদের দেশের বিভিন্ন লিডিং পত্রিকাগুলো যে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করে তা আসলে ঠিক নয়। এ সময় তিনি নারীদের পাশাপাশি পুরুষদেরও সহযোগী শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান।
নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু। সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়েনের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ।




