বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......৭০ হাজার বাংলাদেশি শ্রমিক ওমানে কর্মস্থল ছেড়েছে: ইঞ্জিনিয়ার মোশাররফ

৭০ হাজার বাংলাদেশি শ্রমিক ওমানে কর্মস্থল ছেড়েছে: ইঞ্জিনিয়ার মোশাররফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে প্রায় ৭০ হাজার শ্রমিক কর্মস্থল ছেড়ে চলে এসেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। আর এ ঘটনার কারণ খুঁজতে ওমানে তদন্ত টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাজধানীতে দেশটির চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এরইমধ্যে বছরে এক লাখ করে অভিবাসী শ্রমিক কমিয়ে আনার সিদ্ধান্তের কথাও জানিয়েছে ওমান। যেখানে বাংলাদেশি শ্রমিক রয়েছে পাঁচ লাখেরও বেশি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ ছেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিনিধিরা। সেইসঙ্গে দেশটি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতেও আগ্রহ প্রকাশ করেছে বলে মন্ত্রী জানান।

নতুন বাজার সৃষ্টি না হওয়াসহ নানা কারণে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা অনেক কমে গেছে। সেইসঙ্গে কমছে রেমিটেন্সের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারিতে ওমান থেকে রেমিটেন্স আসে ১৩২ কোটি ডলার। আর এ বছরের জানুয়ারি মাসে তা নেমে এসেছে ১২৫ কোটি ডলারে।

আরও পড়ুন

সর্বশেষ