রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়যৌন হয়রানি রোধে নারী বন্দিদের আলাদা প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার নির্দেশ...

যৌন হয়রানি রোধে নারী বন্দিদের আলাদা প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

যৌন হয়রানি রোধে নারী বন্দিদের আলাদা প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ অন্তবর্তীকালীন এ আদেশ দেন।

এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে যৌন হয়রানি রোধে দেশ্যব্যাপী নারী বন্দিদের আলাদা প্রিজন ভ্যানে আদালতে নেওয়া নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আইজি প্রিজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৯ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা’ শিরোনামে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ যুক্ত করে রোববার হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন দায়ের করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এস এম জাফর সাদিক তানভীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

আরও পড়ুন

সর্বশেষ