রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিদেশি রাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে বেশী বাড়াবাড়ি করে : বাণিজ্য মন্ত্রী

বিদেশি রাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে বেশী বাড়াবাড়ি করে : বাণিজ্য মন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিদেশি রাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে বেশী বাড়াবাড়ি করে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আ খ ম জাহাঙ্গীর এর এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ মন্তব্য করেন। বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হওয়ায় শত্রুও অনেক বেড়ে গেছে বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বাংলাদেশি পণ্য সরবরাহে ক্ষেত্রে জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেন সে দশের সরকার। আমাদের ১৬টি শর্ত দেয় জিএসপি সুবিধা ফিরে পেতে। এরইমধ্যে সেই শর্তের অনেকগুলোই পূরণ করেছি। কিছু পূরণ করা হচ্ছে। আশা করি চলতি মাসেই প্রধান ৩টি শর্ত পূরণ করা সম্ভব হবে। আমরা আমাদের মতো করেই সিদ্ধান্ত নেবো। তাদের দেওয়া শর্ত অনুযায়ী চলতি মাসেই গার্মেন্টে ২০০ পরিদর্শক নিয়োগ দেওয়া হবে। তাছাড়া ইপিজেট এলাকায় ট্রেড ইউনিয়ন করার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রমিক আইনের কিছুটা পরিবর্তন করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ মার্চের মধ্যে গার্মেন্টের ডাটা বেইজ নিশ্চিত করা হবে। তিনি বিদেশিদের সমালোচনা করে বলেন, বিদেশি রাষ্ট্র আমাদের সিদ্ধান্তের ওপর বেশী বাড়াবাড়ি করেন। অনেকেই একটা কারখানা পরিদর্শন করেই যদি বলে এখানে নিরাপত্তা নাই। এক সপ্তাহের মধ্যে  বিল্ডিং ঠিক করে দিতে হবে, নইলে পণ্য রপ্তানি বন্ধ করা হবে। তাহলে তো কিছু করার নাই।

সরকার ন্যাশনাল বিল্ডিং কোড মেনে গার্মেন্টপল্লী করার সিদ্ধান্ত হয়েছে বলেও সংসদকে জানান তিনি। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের কারণে চিলি ২০১৫ সালের মধ্যে ডিউটি ফ্রি পণ্য নিতে আশ্বস্ত করেছে।

মন্ত্রী আরো বলেন, ভারত আমাদের পাশের রাষ্ট্র হওয়ায় সে দেশে রপ্তানির চাইতে আমদানি সম্পর্ক বেশী। তাছাড়া আমাদের নিজেদের প্রয়োজনেই এটা করতে হচ্ছে। বিগত ৮ মাসে বৈদেশিক রপ্তানি ১৬ শতাংশ বেড়ে গেছে বলে জানান তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম এর অপর এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সনের মতো মাননীয় সংসদ সদস্য হাজী সেলিম ট্রেন মিস করেছেন। যখন প্রশ্ন করার কথা তখন না করে এখনও করছেন। দুবাইতে ভিসা প্রদান নিয়ে প্রশ্নের প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ