শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিদেশি কোম্পানি ঋণ নিতে পারবে

বিদেশি কোম্পানি ঋণ নিতে পারবে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

এখন থেকে বাংলাদেশে উৎপাদন বা সেবা খাতে ব্যবসারত বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে টার্ম লোন নিতে পারবে। তবে তাদের নূন্যতম তিন বছর বা তার বেশি সময় ব্যবসা করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই সুযোগ দিয়েছে বিদেশি কোম্পানিগুলোকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতি বিবেচনা করে এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকিং নীতি ও বিধান যথাযথ ভাবে পরিপালন করতে হবে। ব্যাংকগুলোর এধরনের ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংককে নিয়মিত ভাবে অবহিত করতেও বলা হয়েছে। সূত্র মতে, বাংলাদেশি কোম্পানিগুলোও বিদেশ থেকে সহজ শর্তে ঋণ নিতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ